,

ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ : রিটা রহমান

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর-৩ (সদর আসন) উপ-নির্বাচনের মাঠ সুষ্ঠু নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান। তার দাবি, নির্বাচন সংশ্লিষ্টরা পক্ষপাতিত্ব করছেন।

শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার পর ১০টার দিকে রংপুর নগরের বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বাংলানিউজের কাছে এ অভিযোগ করেন তিনি।

রিটা রহমান বলেন, গতকাল (শুক্রবার, ৪ অক্টোবর) রাতে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রশাসন। ভোটের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে গেছে। ভোরে আবার আমরা সেগুলো পাঠিয়েছি। এ বিষয়ে রাতে মোবাইলে ও সকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেশের অন্যতম বৃহৎ একটি দল। আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ভোটের মাঠ সুষ্ঠু রাখেন। নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা ‘পক্ষপাতিত্ব’ করছেন। ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ।

ভোটার উপস্থিতি নিয়ে এ প্রার্থী বলেন, নির্বাচন ও ইভিএম নিয়ে মানুষ আশাহত। তাই এই নির্বাচনে জনসম্পৃক্ততা নেই। পরিবেশ সুষ্ঠু না হওয়ায় মানুষ ভোট দিতে আসছে না। স্বাভাবিক পরিবেশ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী থাকার জায়গা থাকতো।

এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর