সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে খুন

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : কলেজছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার হাতে খুন হয়েছেন এক ব্যক্তি।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুর রউফ আবু সাঈদ (৪৫)। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মণ্ডলের ছেলে।

এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত আমিনুল ইসলাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে যুগান্তরকে জানিয়েছেন কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহতের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পড়ার সময় কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের আলমপুর গ্রামের আমিনুল ইসলাম মেয়েটির গৃহশিক্ষক ছিলেন।

অনার্সে ভর্তির হওয়ার পর আমিনুল প্রায়ই মেয়েটিকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে তাকে বেশ কয়েকবার সতর্ক করেন মেয়েটির স্বজনরা।

বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন সঙ্গী তার পথ আটকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন।

খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় আমিনুল ও তার সঙ্গীরা তাকে বেধড়ক পেটান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আমিনুলকে রাতেই আটক করা হয়। অন্যদের খুঁজছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি