বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন ও সরকার এই নির্বাচনেও তাদের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করছে : টুকু

news-image

রংপুর ব্যুরো : রংপুর-৩ শুন্য আসনের উপ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী রিটা রহমান এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রশাসন ও সরকার এই নির্বাচনেও তাদের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করছে। তারা কোন আচরণবিধি মানছেন না। ভোটাররা শংকায় আছেন ভোট ৫ তারিখে হবে নাকি ৪ তারিখ গভীর রাতেই শেষ হয়ে যাবে।

আজ বুধবার দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে রংপুর-৩ শুন্য আসনের উপ-নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, লেবার পার্টির সভাপতি ড. মোস্তাফিজার রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক, রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা যুবদল সেক্রেটারী সামসুল হক ঝন্টু, মহানগর সেক্রেটারী লিটন পারভেজ প্রমুখ।

লিখিত বক্তব্যে টুকু বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি। এই নির্বাচনেও সরকার ও নির্বাচন কোন নিরপেক্ষতা রাখছেন না। মহাজোট প্রার্থী আচরণবিধিকে তোয়াক্কাই করছেন না। উল্টো আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। প্রচারণায় অংশ নিতে দেয়া হচ্ছে না। দলীয় প্রিজাইটিং ও পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। অনেকগুলো কেন্দ্রে ইভিএমএ অবৈধভাবে ভোট দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেগুলোর নাম আমরা দ্রুত প্রকাশ করবো।

লেবেলে প্লেয়িং ফিল্ড বলতে এখানে কিছুই নেই। মানুষ শংকায় আছে ভোট কি ৫ তারিখে হবে নাকি ৪া তারিখ রাতেই দেয়া শেষ হবে। এমনসব শংকার মধ্যেও আমরা নির্বাচনে আছি। গণমাধ্যমকর্মীরা আমাদের ফোকাস। তারাই দেখবেন এই ভোটের কি দশা হয়। তাদের মাধ্যমে জাতি তা জানতে পারবে। তবুও আমরা মনে করি ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে রিটা রহমানকে জাতীয় সংসদে পাঠিয়ে সমগ্র দেশবাসির ভোটাধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করবে। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে নগরীতে শোডাউন ও গনসংযোগে অংশ নেন তিনি।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা