,

মোস্তাফিজের বড়শিতে ধরা পড়লো ১২ কেজির পাঙ্গাস (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সহসাই তো মেলে না অবসর। কিছুদিন আগে মিলেছিল বিয়েজনিত ছুটি। এরপর ঈদ। এসব পেরিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার পর এবার যেন অখণ্ড অবসর মোস্তাফিজের।

এসময় হঠাৎ তার দেখা মিলল। তবে স্টেডিয়ামে নয়, পুকুর পাড়ে। সেখানেও ভিড় কাটার মাস্টারকে একনজর দেখতে। এবার কেবল তাকে নয়, তার বড়শিতে ধরা পড়া ১২ কেজি ওজনের মাছ দেখতে হুমড়ি খেয়ে পড়লেন ভক্তরা।

মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে বসেছিল মাছ শিকারের আসর। মোস্তাফিজকে পুকুরে মাছ ধরার আমন্ত্রণ জানান সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। তার আমন্ত্রণ রক্ষা করতেই এসেছিলেন ফিজ।

খেলার পাশাপাশি মাছ ধরতেও যে সিদ্ধহস্ত তা বুঝিয়ে দিয়েছেন মোস্তাফিজ। রীতিমতো হিরো বনে গেলেন তিনি। দলবল নিয়ে দিব্যি মাছ ধরতে ছিপ ফেলেন ফিজ। তার বড়শিতে এবার বড় উইকেটের (মাছের) পতন। অনেক ধস্তাধস্তির পর বড়শি টেনে পারে তোলার পর দেখা গেল ধরা পড়েছে বিশাল পাঙ্গাস। মেপে মেপে ১২ কেজি ওজন।

শুধু পাঙ্গাস ধরেই দমে যাননি মোস্তাফিজ। ৮ কেজি ওজনের রুই মাছও ধরেন। বড় বড় আরও কয়েক প্রজাতির মাছ ধরা দেয় বোলিং বিস্ময়ের বড়শিতে।

মোস্তাফিজের মৎস্য বিলাসের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে চারদিকে। তাকে শুভেচ্ছা জানাতে আসেন এলাকাবাসী। আসেন তালার ইউএনও ইকবাল হোসেন ও পুলিশের একটি টিমও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর