সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার

news-image

উজ্জ্বল রায় , নড়াইল : নড়াইল সহ বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নড়াইল ও খুলনা জেলার থানা এলাকা থেকে চোরাই চিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ৩টি চোরাই মোটর সাইকেল, ২টি চোরাই ল্যাপটপ ও ২টি চোরাই মোবাইল উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল রায় জানান, গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙ্গা মোল্যা পাড়ার মৃত করব আলী শিকদারের ছেলে জুয়েল শিকদার, নড়াইলের কালিয়া উপজেলার একই এলাকার মনিরুজ্জামানের ছেলে ওবায়দুল্লাহ ও খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের গোলজার সরদারের ছেলে মুজাহিদ হোসেন, যশোর সদর উপজেলার আরিফপুর কলু পাড়ার শুকুর আলীর ছেলে আলাউদ্দিন, যশোর কোতয়ালি মডেল থানাধীন রাজারহাট রামনগর স্কুল পাড়া (ভাসমান) মৃত আনোয়ার হোসেনের ছেলে হিমেল হোসেন,রামনগর ধোপা পাড়ার আবুল হাসানের ছেলে মাসুদ রানা ও ফয়জুর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে মুন্না।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় চুরি ধারায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিভিন্ন স অভিযান চালিয়ে নড়াইল ও খুলনা জেলার থানা এলাকা থেকে চোরাই চিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেফতার করেছে। এর আগে ॥ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র নির্দেশে জুয়া খেলার সাড়াশী অভিযানে নেমেছেন নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ডিবি’র এস আই সৈায়দ জামারত আলী সহ ডিবি পুলিশের বিভিন্ন ইউনিট নিয়ে। নড়াইলের পেড়লী ইউনিয়নের জামরিল ডাঙ্গা বাজার এলাকা অভিযান চালায় এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়াখেলা সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়ারী কে গ্রেফতার করে করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেফতার করে নড়াইলের কালিয়া থানায় সোপর্দ করা হয়। এস আই আরো বলেন, জুয়ারীদের উপরে সাড়াশী অভিযান চালানোর ধারাবাহিকতায়,আমাদের এসপি স্যারের নির্দেশনায় নড়াইল জেলা সকল জুয়া ও ক্যাসিনো নামক স্থানে আমরা নিয়মিত অভিযান চালিয়ে জুয়ারীদেরকে আটক করে। নড়াইলে কোন জুয়া খেলা হতে দেয়া হবে না বলেও আমাদের নির্দেশ দিয়েছেন এসপি স্যার। নড়াইলে ১ কেজি ৫০০ গ্রাম গাজাঁসহ দুই গাজাঁ ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের টিম নড়াইলের উত্তর লংকারচর থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার নেত্রীত্বে সংগীও ফোর্সসহ উত্তর লংকারচরের জহির মোল্লার হাতে গাজাঁ ভর্তি পলেথিনের ব্যাগ পাওয়া যায়,তল্লাশীর এক পর্যায়ে আবেদ শেখ নিজ ঘর থেকে আর একটি গাজাঁ ভর্তি পলেথিনের ব্যাগ বের করে পুলিশের হাতে দেন। আবেদ শেখ (২৭) পিং মৃত আমজাদ শেখ, জহির মোল্লা,পিং বাবুল মোল্লা, নড়াইলের উত্তর লংকারচর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাজাঁসহ আটক করা হয়েছে। অভিযান চালিয়ে এ দুই মাদক সম্রাট কে আটক করতে সক্ষম হয়। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র নির্দেশ, নড়াইল সদর থানার একাধিক মাদক মামলার পলাতক সোনাতন বিশ্বাস সোনা (৩৫) পিতা মৃত ভরত বিশ্বাস’র ছেলে নড়াইল সদর উপজেলার পুরাডাঙ্গা থেকে ১০ পুরিয়া গাজা সহ গ্রেফতার করে নড়াইল জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইলের নলদী ইউনিয়নের মিঠাপুর এলাকা থেকে ৪ জন জুয়ারু কে-তাস, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করে। ডিবি পুলিশের পৃথক অভিযানে ডিবি পুলিশের এস আই সৈায়দ জামারত আলী ও এ এস দুরানত আনিস, ডিবি পুলিশের ক; বাবু নারায়ন, ক; বাবু মোহন কèুডু সহ আরো কয়জন। ডিবি পুলিশের এস আই, জানান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান চালায় বিল ডুমুরতলা গ্রাম থেকে গাঁজাসহ গ্রেপ্তার করি। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। এছারাও পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ও পনের গ্রাম গাঁজাসহ মোট ৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের মুরগী পট্টি থেকে ৫০ পিস ইয়াবাসহ নড়াইলের কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের শাহিন শেখের ছেলে সাজ্জাদ শেখকে আটক করেন।

পরে তার স্বীকারোক্তিতে ঝিকড়া গ্রাম থেকে সবুর শেখের ছেলে তরিকুল শেখকে ২ পিস ইয়াবাসহ এবং তার সহযোগী সোহাগ শেখকে আটক করেন। অপরদিকে নড়াইলের দিঘলিয়া বাজারে অবস্থিত সরদার ফার্মেসীতে অভিযান চালিয়ে গ্রাম্য চিকিৎসক মজনু সরদারকে ৪১ পিস ও জুবায়ের খানকে ২৫পিস ইয়াবাসহ আটক করে। অপর অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ পৌর এলাকার আসলাম জমাদ্দারকে আটক মদিনাপাড়া থেকে সন্ধ্যা ছয়টার দিকে ৩০ পিস ইয়াবাসহ আটক করেন। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জানান এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৫টি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়াও থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম, ছয় জুয়াড়ি ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই ঘটনায় জুয়া ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, দিবাগত রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া থানার একদল পুলিশ জেলার বেন্দা গ্রামের আকবর মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ৭হাজার ৮৯৫টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের উকিল মোল্যার ছেলে রফিকুল মোল্যা (৪৫),একই গ্রামের সুনিল রায়ের ছেলে উদয়শংকর রায় (৩০),ও মৃত শরীয়াতুল্লার ছেলে ছিদ্দিকুর রহমান (৫০), বড়নাল গ্রামের মৃত রাজ্জাক মল্লিকের ছেলে রবি মল্লিক(৪৫), রামনগর গ্রামের মৃত রবীন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৪০) ও রুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ফুকরা মেছধামা গ্রামের মৃত আলী মিয়া সরদারের ছেলে গফ্ফার সরদারকে (৫০) আটক করেছে।

অপরদিকে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড় নড়াইলের কালিয়া খেয়াঘাট থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মৃত ইন্তাজ মোল্যার ছেলে মাদক ব্যবসায়ী নান্নু মোল্যাকে (৩৮) আটক করেছে। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), আরো জানান নড়াইলের সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০