,

নাটোরে গৃহবধু সখিনা হত্যার দায়ে স্বামী আফছার উদ্দিনের মৃত্যুদন্ডাদেশ

news-image

লিটন হোসেন লিমন, নাটোর  : নাটোরে গৃহবধু সখিনা হত্যার দায়ে স্বামী আফছার উদ্দিনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক বেলা সাড়ে ১২ টার দিকে এই আদেশ দেন।

এ সময় অভিযুক্ত আফছার উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ আগস্ট নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আফছার উদ্দিন তার অসুস্থ স্ত্রী সখিনাকে চিকিৎসা করানোর নাম করে বাড়ী থেকে বের হয়। এরপর ২৮ আগস্ট আফছার উদ্দিন বাড়িতে ফিরে এলে বাড়ির লোকজনের চাপের মুখে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে সে। এ ব্যাপারে নিহত সখিনার ভাই দেওয়ান আলী বাদী হয়ে আফছার উদ্দিনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ আফছার উদ্দিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে আফছার উদ্দিন স্বীকার করে যে, তার সাথে বনিবনা না হওয়ায় সে তার স্ত্রীকে হত্যা করেছ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে সখিনার কঙ্কাল উদ্ধার করে। পরে এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে এবং এব্যপারে তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলাটি বিচারের জন্য আদালতে এলে বিচারক সাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর