,

শাদ এরশাদের পোস্টার থেকে প্রধানমন্ত্রী ও এরশাদের ছবি সরানোর নির্দেশ

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে প্রার্থী শাদ এরশাদের নির্বাচনি পোস্টার ও ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদসহ তিন নেতার ছবি ব্যবহার এবং মোটর সাইকেল ও গাড়ী বহর নিয়ে শোডাউন করার অভিযোগ উঠেছে। এবিষয়ে বিএনপি প্রার্থী রিটা রহমান ও স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ার রিটার্নিং অফিসারের অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ আমলে নিয়ে রংপুরের রিটার্নিং অফিসার সব পোস্টার অপসারণ ও প্রচারণার সময় মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোডাউন না করার জন্যও নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম শাহাতাব উদ্দিন।এব্যাপারে জাতীয় পার্টির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ নির্বাচনি পোস্টারে জাপার প্রয়াত চেয়ারম্যান এরশাদের ছবি ব্যবহার করেছেন, যা আচরণবিধির লঙ্ঘন। অপরদিকে জনসংযোগের সময় শাদ এরশাদ মোটরসাইকেলের বিশাল বহর ও গাড়ির শোভাযাত্রা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান একই ধরনের অভিযোগ করেছেন। তিনি বলেন, তাকে নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। অথচ জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ তার নির্বাচনি পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপার প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদ, জাপার কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান জিএম কাদের ও জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গার ছবির সঙ্গে তার ছবি লাগিয়ে পোস্টার বানিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর