,

সুনামগঞ্জে নৌকাডুবিতে ৬ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

news-image

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকায় থাকা অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।

তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ইঞ্জিন চালিত ঐ নৌকাটি উপজেলার মাছিমপুর গ্রাম থেকে নাইওরি নিয়ে পেরুয়া গ্রামে যাওয়ার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

রফিনগর ইউপি সদস্য কুটি মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো অনেক যাত্রী নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা