শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি’র দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন

news-image

আবু রায়হান চৌধুরী : “গ্রাম হবে শহর,আসছে আলোর প্রহর”- এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় প্রধানমন্ত্রীর ঘোষণাকৃত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পের অনুদানে সহনীয় বাসগৃহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের লিপি আক্তার ও আসমা আক্তারের হাতে ঘরের চাবি হস্তান্তর করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানাগেছে, প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এ প্রকল্পের দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর কর্তৃক গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ১২ লাখ ৯২ হাজার ৬৬৫ টাকা ব্যয়ে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ৫টি বাসগৃহ নির্মাণ করা হয়েছে। এতে প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা। এসব গৃহ নির্মাণ প্রকল্প ইউনিয়ন পরিষদের নির্বাচিতদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি পিআইসি কমিটির মাধ্যমে এসব ঘরের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। এসময় কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, পিআইও মো.নাহিদ আহাম্মদ জাকির, আ’লীগ নেতা কায়সার বেপারী, নজরুল ইসলাম, মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, মো.কামরুল ইসলামসহ আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের ঘর প্রাপ্ত অন্যান্যরা হলেন- মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারী গ্রামের খুকি আক্তার, চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের মো.ইমরান হোসেন, ভাষানিয়া ইউনিয়নের আলম মিয়া।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা