,

বিয়ের দিনেই তার গায়ে জড়ানো হলো সাদা কাফন

news-image

খুলনা প্রতিনিধিঃ শামিম গাজীর বিয়ের দিন শুক্রবার ছিল। দুপুরে শেরওয়ানি পরে নববধূকে আনতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এ দিনটিতেই তার গায়ে জড়ানো হলো সাদা কাফনের কাপড়। আর এ দিনই তার জানাজা শেষে কবর দেয়া হলো।
মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছায়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গবাদি পশুপাখির খাবার ও সারের দোকানে সার্টার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শামিম গাজী।

নি’হত শামিম গাজী উপজেলার আরাজী ভবানীপুরের খলিল গাজীর ছেলে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাঁকা বাজারে অবস্থিত মাসুমের গবাদি পশুপাখির খাবার ও সারের দোকানে সার্টার মে’রামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, বাঁকা বাজারে মাজেদ গাজীর ওয়ার্কশপের কর্মচারী ছিলেন শামীম। ঘটনার রাতে তিনি মাসুমের সার্টারের কাজ করতে গিয়ে এ দু’র্ঘটনার শিকার হন।

তিনি আরো জানান, এ ঘটনা স্থানীয় ক্যাম্প পুলিশকে অবহিত করা হয় এবং ক্যাম্প ইনচার্জ সঞ্জয়ের অনুমতিক্রমে ম’য়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করা হয়। শুক্রবার দুপুরে পাইকগাছার গড়ইখালীতে তার বিয়ের দিনক্ষণ ছিল। কিন্তু বিয়ে নয়, জুমা নামাজের আগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর