,

৬ বছর ধরে বন্ধ ইয়াঙ্গুনের ৮ মসজিদ!

news-image

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত অঞ্চল রাখাইন। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধদের দ্বারা মুসলমানরা নির্যাতনের শিকার হয়ে আসছে। অন্যায়ভাবে মুসলমানদের ৮টি মসজিদ ৬ বছর ধরে বন্ধ করে রেখেছে মিয়ানমার সরকার।

গত ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) মিয়ানমারের সেনা প্রধান জেনারেল মিন অং হেলইং ইয়াঙ্গুনে একটি মসজিদ পরিদর্শন করতে গেলে সেখানকার স্থানীয় মুসলিমরা বন্ধ করে দেয়া ৮ টি মসজিদ পুনরায় খুলে দেয়ার আবেদন জানান।

সম্প্রতি নিজেদের ভাবমূর্তি উদ্ধারের অংশ হিসেবে অ-বৌদ্ধ ধর্মের জনগণের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন দেশটির সিনিয়র জেনারেল মিন অং হেলইং। এ সময় সাক্ষাতে উৎসাহিত হয়ে মুসলিমরা ছয় বছর আগে বন্ধ করে দেয়া ইয়াঙ্গুনের ৮টি মসজিদ পুনরায় চালু করার অনুমতি চান।

এছাড়া আঞ্চলিক মুসলিম দায়িত্বশীলরা দেশটির স্টেট কাউন্সিলর অফিস, কমান্ডার-ইন-চিফ অফিস এবং সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মেকটিলা ও ইয়ামেথিন জনপদের ৮টি মসজিদ পুনরায় খুলে দেয়ার জন্য চিঠি দিয়েছেন।

মেকটিলা ও ইয়ামেথিনের মুসলমানরা সেনা প্রধানের যোগাযোগের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, আমরা সেনা প্রধানের সাক্ষাতের উদ্দেশ্য কী? তা, জানি না। আর মসজিদ খুলে দেয়ার আবদন সম্পর্কে সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ সান উইন জানিয়েছেন, তারা এখনও এ চিঠিটি পাননি।

এদিকে মিয়ানমারের ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান ইউ মং মং বলেন, তিনি সেনাপ্রধানকে মসজিদগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জেনারেল মিন ১২ সেপ্টেম্বর মসজিদে চাল, তেল, ডাল ও অর্থ দিতে গিয়েছিলেন। তখন তার কাছে মসজিদগুলো খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

২০১৪ সালে মিয়ানমারের মান্ডলে তীব্র সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে মেকটিলা ও ইয়ামেথিন জনপদের মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। তবে, এখন উত্তেজনা প্রশমিত হওয়ায় জেনারেল মিন অং হেলইং গত মাস থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ অন্যান্য অ-বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করতে সফর শুরু করেছেন।

উল্লেখ্য যে, মিয়ানমারের রাখাইন অঞ্চলের ১০ লাখ রোহিঙ্গা মুসলিম চরম অত্যাচারের মুখে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এসব রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে ফিরিয়ে নিতে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি দেশটি।

এ পরিস্থিতিতে মিয়ানমারে বন্ধ করে দেয়া ৮ টি মসজিদ কবে কখন খুলে দেবে কিংবা আদৌ খুলে দেবে কিনা এখনই সুনিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর