,

বায়োমিল দুধ খেয়ে যমজ শিশুর মৃত্যুর অভিযোগ

news-image

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে বায়োমিল দুধ খেয়ে ঘুমানের পর ১০ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিছানায় তাদের মৃ’ত অবস্থায় পাওয়া যায়। বায়োমিল দুধ খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃ’তরা হচ্ছে- উপজেলার গুটুদিয়া গ্রামের ফারুক গোলদারের দুই যমজ মেয়ে মারিয়া ও ফারিয়া।

শিশু দুটির বাবা ফারুক গোলদার বলেন, গতকাল বুধবার রাত ১০টার দিকে ফিডারের দুধ খেয়ে বাচ্চা দুটি ঘুমিয়ে পড়ে। সকালে বাচ্চা দুটি আর ঘুম থেকে জেগে ওঠেনি। ঘুমানোর আগে তাদেরকে বায়োমিল-২ দুধ খাওয়ানো হয়েছিল। সকালে মৃ’ত অবস্থায় তাদের নাক ও মুখ থেকে দুধ বের হচ্ছিল।

এদিকে এ ঘটনা জানতে পেরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ বেগম মৃ’ত দুই শিশুকে দেখতে যান। তিনি জানান, দুধে কোনো বিষক্রিয়া আছে কি-না তা পরীক্ষা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর