,

পুলিশের মহানুভবতায় যাত্রী ছাউনিতে শিশুর জন্ম দিল পাগলী!

news-image

বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাটের যাত্রী ছাউনিতে পাগলীর গর্ভে জন্ম নেয়া শিশুসহ (ছেলে) মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। বুধবার বিকেলে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় মা ও শিশুকে থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়। একই সাথে মায়ের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এস আই আকলিমা জানান, ৭ দিন বয়সী শিশুটির নাম রাখা হয়েছে হাসান। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন, তাই তার মা ও শিশুটিকে কোতোয়ালি মডেল থানার পাশে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। যেখানে আমাদের নারী সদস্যরা শিশু ও তার মায়ের দেখভাল করছেন। একই সাথে মানসিক ভারসাম্যহীন মহিলার পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, গত ১১ এপ্রিল সন্ধ্যায় চরকাউয়া খেয়াঘাট যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন মহিলা ওই শিশুটিকে জন্ম দেন। এ সময় এক মহিলা এগিয়ে এসে নাড়ি কেটে মা ও শিশুটিকে মেডিকেলে নেয়ার ব্যবস্থা করেন। এরপর মেডিকেলে মা ও শিশুর খোঁজ খবর রাখাসহ সব ধরনের ব্যবস্থা করি (ওসি)। এমনকি মেডিকেল কর্তৃপক্ষ ও সমাজ সেবা অধিদপ্তরের সাথে কথা বলি। মা ও শিশুটি সুস্থ হওয়ায় তাদের চিকিৎসা শেষে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়েছে। এখন মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর