সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ কোটি টাকা হাতিয়ে বদলে ফেলেন নিজের চেহারা!

news-image

রাজশাহীর গোদাগাড়ী এলাকার ১০৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম আলীকে (৪২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

শারমিন জানান, সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের তত্ত্বাবধানে একটি টিম গত ১৭ সেপ্টেম্বর ১০৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত প্রধান আসামি ইব্রাহীমকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে। এর আগ পর্যন্ত তিনি পলাতক ছিলেন।

সিআইডি জানায়, ২০১৪ সাল থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত ইব্রাহীম রাজশাহীর গোদাগাড়ীতে মিতা বিক্স, এমএসবি, বিবিএফ ব্রিক ফিল্ড নামক প্রতিষ্ঠানে ইট উৎপাদন শেষে লভ্যাংশ দেওয়ার মিথ্যা আশ্বাসসহ বিভাগের বিভিন্ন এলাকার শত শত নিরীহ লোকজনকে অর্থ বিনিয়োগ করার লোভ দেখান। তারা বিনিয়োগের পর অর্থের সংখ্যা দাঁড়ায় আনুমানিক ১০০ কোটি টাকা।

সম্পূর্ণ অর্থ হাতিয়ে এলাকা থেকে পালান এই প্রতারক। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এই সময়ের মধ্যে নিজের চেহারায় ব্যাপক পরিবর্তন আনেন ইব্রাহিম।

সিআইডি আরও জানায়, আত্মসাতের ঘটনা বেরিয়ে এলে রাজশাহীর বিভিন্ন এলাকার বিনিয়োগকারী ও গোদাগাড়ীর ক্ষতিগ্রস্ত লোকজন ইব্রাহিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। থানা সূত্রে জানা গেছে, এক গোদাগাড়ী থানাতেই এই প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে ১০৯টি। প্রত্যেকটি মামলায় ইব্রাহিমকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।

মামলাগুলোর মধ্যে একটির বাদী মো. শহীদুল ইসলাম। তিনিসহ অন্যান্যদের কাছ থেকেও ইব্রাহিম ২০১৮ সালেও ইটভাটায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৭ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ২০০ টাকা নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০