,

৩ রোহিঙ্গার কাছে মিলল ২২২ সিমকার্ড

news-image

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া-টেকনাফে বাংলাদেশি সিমে থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করার পর রোহিঙ্গাদের মাঝে মিয়ানমারের মোবাইল সিমের কদর বাড়ছে। এসব সিম ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ার সঙ্গে সংযোগ অব্যাহত রাখছে রোহিঙ্গারা। এবার মিয়ানমারের ২২২টি সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থলবন্দরের প্রধান গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। এসব সিমকার্ড উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল তারা।

আটক রোহিঙ্গারা হলেন মিয়ানমারের মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনি রোহিঙ্গা ক্যাম্পের হোসনের ছেলে সলিম (২৬) ও উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মেহের শরীফের ছেলে রবি আলম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ট্রলারযোগে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিমগুলো আনা হয়। মঙ্গলবার মিয়ানমার ট্রলার মাঝিসহ তিন রোহিঙ্গা সিমগুলো নিয়ে টেকনাফ স্থলবন্দরে এলে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। পরে থানা পুলিশের এসআই সাব্বিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২টি মিয়ানমারের সিম উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসির প্রদীপ কুমার দাশ বলেন, মিয়ানমার থেকে নিয়ে আসা ২২২টি সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, টেকনাফ-উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডরোধে মোবাইল নেটওয়ার্ক সীমাবদ্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তবে রোহিঙ্গারা নিজেদের মাঝে যোগাযোগ সক্রিয় রাখতে মিয়ানমারের সিম এনে বাংলাদেশে ব্যবহার করে যাচ্ছেন। মিয়ানমারের সিম পাচারের সহজ পথ হিসেবে টেকনাফ স্থলবন্দরকে ব্যবহার করছে রোহিঙ্গারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর