,

রংপুর উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থীতা প্রত্যাহার: মাঠে ৬ প্রার্থী

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীতা প্রত্যাহার করেছে। আজ সোমবার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেয় আওয়ামী লীগ। দিনভর নানা আন্দোলন শেষে বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. রেজাউল করিম রাজু তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। এখন এই আসনে ৬ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে আসেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যডভোকেট রেজাউল করিম রাজু। পরে তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। প্রত্যাহার শেষে এ্যডভোকেট রাজু সাংবাদিকদের বলেন, রংপুরের লাখো নেতাকর্মীর হতাশার মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশে এবং দলীয় সিদ্ধান্তের আলোকে আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি।

এদিকে প্রত্যাহারের আগে আওয়ামীলীগসহ সকল সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাচারী বাজারে রাস্তায় শুয়ে বসে মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে শ্লোগান দিতে থাকে। এসময় পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে নগরবাসী।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রংপুর-৩ আসনের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ৯ জন জমা দিয়েছিলেন। তম্মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাওছার জামান বাবলা, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক। শেষ দিনে প্রত্যাহার করলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। এখন মাঠে বৈধ প্রার্থী থাকলেন ৬ জন। তারা হলেন জাতীয় পার্টির রাহগীর আল মাহী সাদ ,স্বতন্ত্র প্রার্থী জাপার সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, এনপিপির শফিউল আলম, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল রাজু, গণফ্রন্টের কাজী মোঃ শহীদুল্লাহ।

প্রসঙ্গত: গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর এখানে ভোট গ্রহন হবে ইভিএম পদ্ধতিতে। এজন্য মনোনয়ন পত্র জমা ও দেয়া হয় ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বাছাই হয় ১১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর