শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ লাখ টাকা আত্মসাতের দায়ে বান্দরবানে যুবলীগ নেতা গ্রেফতার

news-image

ঋণের নামে বান্দরবানে অগ্রণী ব্যাংকের অর্ধকোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের দায়ে সদর উপজেলা যুবলীগ সভাপতি ক্যচিং অং মারমাকে গ্রেফতার করেছে দুদক। সোমবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম অঞ্চল-২ এর দুদক সদস্যরা।

চট্টগ্রাম অঞ্চল-২ এর দুদকের মামলা তদন্তকারী কর্মকর্তা জাফর সাদেক শিবলী জানান, বান্দরবান অগ্রণী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে পিআরএল-এ আছেন) নিবারন চন্দ্র তনচংগ্যা (৫৯) ও বান্দরবান সদর উপজেলার চেমী ডলু পাড়ার বাসিন্দা ক্যচিংঅং মারমাসহ (৪৫) অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও মাঠ কর্মীসহ ৫ ব্যক্তি পরস্পরের যোগসাজেসে ২০১১-১২ অর্থবছরে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আদা ও হলুদ চাষের অর্থ বিতরণের নামে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ৫০ লাখ ২২ হাজার ৫০৫ টাকা আত্মসাত করে।

এ ঘটনায় চট্টগ্রাম অঞ্চল-২ এর দুদক চলতি বছরে গত ২১ শে জুলাই মাসে একটি মামলা দায়ের করে। এই মামলা তালিকাভুক্ত ২নং আসামী বান্দরবান সদর উপজেলার চেমী ডলু পাড়ার বাসিন্দা মৃত খিজাঅং মারমার ছেলে ক্যচিংঅং মারমাকে গ্রেফতার করা হয়েছে। আটকের পর প্রথমে তাকে বান্দরবান সদর থানায় সোর্পদ করা হয়। পরে তাকে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদলতে প্রেরণ করা হয়। আটককৃত ক্যচিংঅং মারমা সদর উপজেলা যুবলীগের সভাপতি।

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনসমাগম

ট্রাম্পের চীন সফর ঘিরে ওয়াশিংটনকে সতর্ক করল বেইজিং

শ্রমজীবী মানুষই উন্নয়নের মূল শক্তি—প্রধানমন্ত্রীর বিশ্বাস: মাহদী আমিন

রেমিট্যান্স খাতের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন