কারমাইকেল কলেজের হিসাব সহকারীর আত্মহত্যা
রংপুর ব্যুরো : রংপুরের কারমাইকেল কলেজের হিসাব সহকারী জাহাঙ্গীর আলম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঝুলন্ত অবস্থায় কলেজ ক্যাম্পাসের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে । এদিকে আত্মহত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ওসি রোকুজ্জামান বলেন, জাহাঙ্গীর আলম কারমাইকেল কলেজের হিবাসরক্ষকের দায়িত্ব পালন করতেন। শুক্রবার রাতে কলেজ ক্যাম্পাসের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ওই রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে। আজ শনিবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক কর্মকর্তা জানান, কলেজের অর্থ তছরুপের কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। এব্যাপরে কলেজের অধ্যক্ষের সাথে কথাবলতে গেলে তিনি দেখা করতে অপারগতা প্রকাশ করেন।











