বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা!

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জের ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া সুরভী আক্তার নামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত একই উপজেলার চরকরিম গ্রামের হিরু মিয়ার মেয়ে ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।আজ শনিবার সকালে পীরগঞ্জের চন্ডিপুর শাহাপাড়া গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত স্কুল ছাত্রী সুরভীর মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকুরী করেন। সুরভী তার নানা চন্ডিপুর শাহপাড়া গ্রামের মহসীন আলীর বাড়িতে থেকে লেখাপড়া করছিল। শুক্রবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুরভী। আজ শনিবার নিহতের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরভীর লাশ উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেস চন্দ্র জানান, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এব্যাপারে পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুুতি চলছে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা