,

রংপুর বেগম রাকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১০ থেকে ১৪ নভেম্বর

news-image

রংপুর ব্যুরো : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ১৪ নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ কর্তৃক প্রস্তাবিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৯ হতে ২৫ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত।

গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এতে সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অবঃ) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভূক্ত ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এবং জাতীয় প্রত্রিকায় প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর