মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাতিল হচ্ছে একাধিকবার হজ-ওমরাহ’র অতিরিক্ত ফি

news-image

ইতিপূর্বে ধার্য করা ৩ বছরের মধ্যে একাধিকবার ওমরাহ এবং ৫ বছরে একাধিকবার হজ পালনকারীদের উপর আরোপিত অতিরিক্ত দুই হাজার সৌদি রিয়াল ফি বাতিল হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলেও এখনো জারি হয়নি রাজকীয় কোনো আদেশ।

তবে একাধিক সূত্র বলছে- আগামী সপ্তাহে হজ-ওমরাহ, ভ্রমণ ভিসার ফি পুণঃগঠনসহ বেশ কিছু বিষয় নিয়ে আদেশ জারি হতে পারে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখনো অফিসিয়াল কোন ঘোষণা আসেনি। ঘোষণা আসলে বিস্তারিত জানা যাবে। আগামী সপ্তাহ নাগাদ ঘোষণা আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে কেউ ৩ বছরের মধ্যে একাধিকবার ওমরাহ এবং ৫ বছরে একাধিকবার হজ করতে হলে নির্ধারিত ভিসা ফি’র সাথে অতিরিক্ত দুই হাজার রিয়াল দিতে হত। নতুন এই আদেশে সেটি প্রত্যাহার করা হতে পারে বলেও জানা গেছে।

ভিশন-দুই হাজার ত্রিশ (২০৩০) বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের এ পদক্ষেপ বলে জানা গেছে।

সৌদি আরবে বছরজুড়েই ওমরাহ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান জড়ো হন পবিত্র নগরী মক্কা-মদিনায়। এছাড়া, প্রতিবছর হজ মৌসুমে পবিত্র হজ পালনে সৌদি আরবে যান ২০ লাখের বেশি মুসল্লি। এরমধ্যে কেবল বাংলাদেশ থেকেই পবিত্র হজ পালনে যান লক্ষাধিক বাংলাদেশি।

এ জাতীয় আরও খবর

আরাফা দিবসের মহিমা, হজে না থাকা ব্যক্তি কী আমল করবেন?

নজরুলের প্রতিকৃতি তুলে দিয়ে আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবা

যেখানেই সন্ত্রাসীদের আস্তানা, সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

গরুর দাম ২০–৩০ শতাংশ বেশি, চাপে ক্রেতারা

ঈদে মাংসের ভিন্ন স্বাদ, জেনে নিন ৪ রেসিপি

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বুধবার থেকে

ঢাকায় ৮০ মিমি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস আজও

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক, মৃত ২২০