,

দুর্ঘ’টনায় গ্রীন লাইনের এসি বাস, গ্লাস ভেঙে বের হলো যাত্রীরা

news-image

ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাস ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা রশীদপুরে দুর্ঘ’টনা কবলে পড়েছে। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘ’টনা ঘটে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, গ্রীন লাইন পরিবহনেরর এসি বাসটি বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ঢাকা থেকে যাত্রীদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিলেটের রশীদপুরে পৌঁছামাাত্রই ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর তুলে দেন। এতে ব্রিজের রেলিং ভেঙে যায় এবং বাসটির সামনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বাসে থাকা অনেক যাত্রী বাসের গ্লাস ভেঙে বের হন। আর বাসের সামনে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘ’টনা কবলিত ওই বাসের পেছনে থাকা আরেকটি বাসের যাত্রী ব্যাংক কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, তিনি রাত ১২টা ২০ মিনিটের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের যাত্রী ছিলেন। রশীদপুরে এসে দেখতে পান গ্রীন লাইন পরিবহনের বাসটি দুর্ঘ’টনায় পতিত হয়েছে। এ সময় যাত্রীরা বাসের গ্লাস ভেঙে বের হন।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাস রশীদপুরে এসে দুর্ঘ’টনার কবলে পড়েছে। এতে বাসে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর