,

বিয়ের দু’মাসেই সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বামী ছেড়ে প্রেমিককে বিয়ে

news-image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউপির গঙ্গানন্দপুর গ্রামে বিয়ের দুই মাসের মাথায় এক তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ওই তরুণীর বাবা জানান, দুই মাস আগে তার মেয়ের বিয়ে হয় বড়গাঁ গ্রামে। বিয়ের দুই মাস পর তার স্বামী জানতে পারে স্ত্রীর পেটে সাত মাসের সন্তান রয়েছে। এ ঘটনা জানাজানি হলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

তিনি আরো জানান, পরিবারের লোকজন চাপ সৃষ্টি করলে সে জানায় বিয়ের আগে তার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। তার নাম মিটুল শেখ। সে আলফাডাঙ্গা পৌরসভার হিদাডাঙ্গা গ্রামের মো. আক্কাচ শেখের ছেলে। সেই সম্পর্কের জের ধরে সে গর্ভবতী হয়। পরিবারের লোকজন ছেলেটির ঠিকানা নিয়ে তার পরিবারের কাছে সব কিছু খুলে বলে।

পরে উভয়পক্ষের অভিভাবকরা শেখর ইউপির চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লার কাছে আসেন। তাৎক্ষণিক বৈঠক বসিয়ে তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ সেপ্টেম্বর দুপুরে কাজী শফিকুল ইসলামের গ্রামের বাড়ি সহস্রাইলে বিয়ে তাদের বিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে কাজী শফিকুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা ও ছেলে-মেয়ের অভিভাবকরা আমার বাড়িতে এসে আমাকে দিয়ে বিয়ে পড়িয়েছে।

মো. ইস্রাফিল মোল্লা বলেন, ছেলে স্বীকার করেছে ওই তরুণীর পেটে তার সন্তান। তাই উভয়পক্ষের অভিভাবকরা আমার কাছে এসে বিয়ের কথা বলেছে এবং তাদের সম্মতিক্রমেই বিয়ে দিয়েছি। বর্তমানে ওই মেয়ে মিটুল শেখের (স্বামী) বাড়িতেই আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর