,

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র, স্কুলছাত্র গ্রেফতার

news-image

মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বাগেরহাটের এক স্কুলছাত্রকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতার ওই ছাত্রকে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে দুপুরে শহরের লঞ্চঘাট মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রতিবাদ সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত স্কুলছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি ও বৃহস্পতিবারের মধ্যে তাকে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে সংগঠনটির বাগেরহাট জেলার সদস্য সচিব মাওলানা মো. নাসরুল্লাহ এবং মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদউল্লাহ আরেফী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা এনায়েত হোসেন প্রমুখ্য বক্তব্য রাখেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে সোমবার সকালে পুলিশ ওই স্কুলছাত্রকে গ্রেফতার করে। বিকালে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর