,

লুঙ্গি পরেই অফিস করেন তিনি!

news-image

সিলেট বন বিভাগের শেখঘাট রেঞ্জের কর্মকর্তা দেলোয়ার হোসেন। লুঙ্গি ও স্যান্ডেল পরে অফিস করেন তিনি। বাসার পাশেই অফিস হওয়ায় প্রায়ই লুঙ্গি ও স্যান্ডেল পরে এমনকি বাসায় পরার পোশাকেই তিনি অফিস করেন বলে জানিয়েছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় ওই অফিসে গিয়েও এ দৃশ্য দেখা গেছে। এ ব্যাপারে সিলেট বন বিভাগে ফরেস্ট রেঞ্জার দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন দীর্ঘদিন থেকে সিলেট বন বিভাগে ফরেস্ট রেঞ্জার হিসেবে কর্মরত রয়েছেন। বিভিন্ন সময়ে তাকে অন্যত্র বদলি করা হলেও তিনি নানা উপায়ে বদলি ঠেকিয়ে সিলেটেই রয়ে গেছেন। ২০১৮ সালের শেষের দিকে একবার তাকে বদলি করা হয়। সর্বশেষ গত মাসেও তাকে টাঙ্গাইলে বদলি করা হলেও তিনি এখনও সিলেটেই রয়েছেন।

এ ব্যাপারে বন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি দেশের বাইরে আছেন বলে বন বিভাগের সিলেট কার্যালয় থেকে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান