শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবু স্ত্রীকে হোটেলে নিয়ে ধ’র্ষণ, যুবকের যাবজ্জীবন

news-image

পারিবারিকভাবে পছন্দ করা পাত্রীকে ধ’র্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় নিখিল চন্দ্র শীল নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।আজ রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ ওই রায় ঘোষণা করেন।

নিখিল ঝালকাঠীর নলছিটির পূর্ব দপদপিয়া এলাকার লক্ষ্মী চন্দ্র শীলের ছেলে। মেয়েটির বাড়ি বরিশাল সদর উপজেলা রায়পাশা এলাকায়।ট্রাইবুনালের স্টেনোগ্রাফার কাওছার হোসেন টিটু জানান, ২০১৪ সালের ডিসেম্বর মাসে ধ’র্ষিতার সাথে ধ’র্ষক নিখিলের পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পর ওই বছরের ১২ ডিসেম্বর নিখিল ফোন করে ওই মেয়েকে নগরীর বিবির পুকুর পাড়ে আসতে বলে।

এরপর তাকে নিয়ে ধ’র্ষক নগরীর পোর্টরোডস্থ ভুইয়া ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ২১নং কক্ষে ওঠে। সেখানে তারা দু’জন রাত কাটায়। ওই রাতে নিখিল মেয়েটিকে চারবার ধ’র্ষন করে। পরদিন মেয়েটি বাড়ি ফিরে যায়।

কিছুদিন যাওয়ার পর মেয়েটি নিখিলকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা করতে থাকে। বিষয়টি অভিভাবক মহল পর্যন্ত গড়ায়। কিন্তু নিখিল বিয়ে করতে রাজি না হলে ২০১৫ সালের ১০ জুন মেয়েটি বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় নিখিলের বিরুদ্ধে ধ’র্ষণ মামলা করেন। একই বছরের ২০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই শামীম হোসেন নিখিলকে অভিযুক্ত করে চার্জশিট দেন। পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের