শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-৩ আসনে উপ-নির্বাচন : সাদ এরশাদসহ ১২ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

news-image

রংপুর ব্যুরো : রংপুর-৩ সদর আসনে উপ-নির্বাচনে লড়তে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ ও ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার সহ জাতীয় পার্টির ৩ জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, আজ রবিবার পর্যন্ত ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন জাতীয় পার্টির এসএম ফখর-উজ -জামান জাহাঙ্গীর, রাহগীর আল মাহী সাদ এরশাদ, এসএম ইয়াসির, স্বত্রন্ত্র আসিফ শাহরিয়ার, আওয়ামীলীগের এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, আব্দুল মজিদ, বিএনপির কাওছার জামান বাবলা, পিপলস পার্টির রিটা রহমান, এনপিপিপির শফিউল আলম, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু, গণফ্রন্টের মোহাম্মদ শহীদুল্লাহ এবং এনপিপি শফিউল আলম।

গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর এখানে ভোট গ্রহন হবে ইভিএম পদ্ধতিতে। এজন্য মনোনয়ন পত্র জমা ও দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বাছাই হবে ১১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি।

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ