,

দাওয়াত দিয়ে এনে গৃহবধূকে কয়েকবার ধ’র্ষণ করল যুবক

news-image

সিলেট প্রতিনিধিঃ বাড়িতে দাওয়াত দিয়ে এনে এক গৃহবধূকে একাধিকার ধ’র্ষণের অভিযোগ উঠেছে সেজুল আহমদ নামে এক যুবককের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ধ’র্ষক সেজুলকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ধ’র্ষণের শিকার গৃহবধূকে উ’দ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউপির শুকইনপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সেজুল আহমদের সঙ্গে সিলেট শহরের পীর মহল্লার এক গৃহবধূর পরিচয় হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একই সঙ্গে ওই গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে সেজুল আহমদের ভালো সম্পর্ক গড়ে ওঠে। গৃহবধূর বাসায় সবসময় যাতায়াত ছিল সেজুলের। এর সুবাদে ওই গৃহবধূকে নিজের বাড়িতে দাওয়াত করে সেজুল।

শুক্রবার বিকেলে সেজুলের বাড়িতে যায় ওই গৃহবধূ। কিন্তু গৃহবধূকে নিজের বাড়িতে না রেখে পাশের নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে যায় সেজুল। সেখানে রাত ২টা পর্যন্ত গৃহবধূকে আটকে রেখে একাধিকবার ধ’র্ষণ করে সেজুল।

পরে কৌশলে পুলিশকে ফোন করে বিষয়টি জানায় ধ’র্ষিতা গৃহবধূ। সংবাদ পেয়ে নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উ’দ্ধার ও সেজুল আহমদকে গ্রেফতার করে পুলিশ। সকালে উ’দ্ধার গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন গৃহবধূ।

জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক বলেন, সংবাদ পেয়ে অভিযান চালিয়ে নির্মাণাধীন বাড়ি থেকে ধ’র্ষককে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ওই নারীকে উ’দ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা