,

রংপুরে জাতীয় পার্টির স্থানীয় প্রার্থীর দাবিতে বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে এরশাদের পরিবারের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে দ্বন্দ্ব। এদিকে স্থানীয় প্রার্থীর দাবিতে মঙ্গলবার সকাল থেকেই নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসভবনে জমায়েত হতে শুরু করেন আসিফের সমর্থকরা। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রংপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আসিফ শাহরিয়ার তার বক্তব্যে বলেন, স্থানীয় ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে জাপার তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না। এরশাদ পরিবারের একমাত্র উত্তরসূরি হিসেবে নিজেকে দাবি করে আসিফ বলেন, আমি জাতীয় পার্টির রংপুর জেলার সদস্য সচিব ও রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য ছিলাম। এরশাদ পরিবারের একমাত্র সদস্য হিসেবে আমি রংপুরে থাকি। কিন্তু পার্টির সুবিধাভোগী কিছু দালাল এবারও বহিরাগত কাউকে মনোনয়ন দেয়ার পাঁয়তারা করছেন। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না। সাধারণ জনগণসহ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে, যাদেরকে মানুষ চেনে- এমন একজনকে মনোনয়ন দেয়া হোক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর