,

কুশিয়ারায় চার মণ ওজনের বাঘাইর, মাইকিং করে বিক্রি

news-image

সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে প্রায় চার মণ ওজনের বাঘাইর মাছ। সকালে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেললে সেই জালে উঠে আসে বিশাল এই মাছ। পরে জেলেরা মাছটিকে লেজে বেঁধে পানিতেই জিইয়ে রাখেন। পরে বিকেলে মাছটি নগরের লালবাজারে বিক্রির জন্য নেয়া হয়। তবে এত বড় মাছ একসঙ্গে কেনার ক্রেতা না থাকায় তা কে’টে বিক্রির জন্য মাইকিং করা হয়।

লালবাজারের ব্যবসায়ী মখলিছুর রহমান জানান, প্রায় চার মণ ওজনের মাছটি জেলেদের কাছ থেকে কিনে এনেছেন। তবে কত টাকা দিয়ে কিনেছেন তা অপ্রকাশিত রেখেছেন। মাছটি কে’টে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হবে, এজন্য মাইকিং করা হয়েছে।

মখলিছুর রহমান আরো বলেন, মাছ ব্যবসায়ীরা এরই মধ্যে মাছের অংশ নিতে ৫০ জনের বেশি নিজেদের মোবাইল নম্বর দিয়ে নাম তালিকাভুক্তি করে গেছেন।লালবাজারে বিক্রির জন্য তোলা হয় মাছটি, যা দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

সরেজমিন দেখা গেছে, নগরের বন্দরবাজারের লালবাজারে মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। অনেকেই মাছের ছবি তুলে নিচ্ছেন। কেউবা মাছের সঙ্গে তুলছেন সেলফি।কয়েক মাস আগেও প্রায় চার মণ ওজনের আরেকটি বাঘাইড় লালবাজারে মাইকিং করে কে’টে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর