সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে ৯ম শ্রেণির শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

news-image

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। আজ বুধবার তানোর পৌর সদরের গোল্লাপাড়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: নাসরিন বানু।

ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন তানোর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে।

আজ দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি বাল্য বিবাহ বন্ধ করে দেন। পরে ইউএনও’র কার্যালয়ে মেয়েটির বাবা রবিউল ইসলাম ও মাতা রোজিনা বেগম ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।