সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেয়াই বিয়ে না করলে আ’ত্মহ’ত্যা করবে বেয়াইন!

news-image

সম্পর্কে বেয়াই-বেয়াইন। প্রথমে মোবাইলে প্রেম, এরপর বাড়িতে আসা-যাওয়া। এভাবেই দুই বছর ধরে চলছিল প্রেম। প্রত্যেক মাসে বেয়াই আসতো বেয়াইনের বাড়িতে। এখন বিয়ে করতে বললেই করছে তালবাহানা। অবশেষে বিয়ের দাবিতে সেই প্রেমিকের বাড়ির সামনে অনশন করছে এক কলেজছাত্রী।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কোলদিঘী গ্রামে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ এসে ওই বাড়িতে ভিড় করছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছে ওই কলেজছাত্রী। সুযোগ বুঝে পালিয়েছে প্রেমিক। বিয়েতে ছেলে পরিবারের কেউই রাজি নন।

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল কলতাপাড়ার মৃত আবেদ আলীর মেয়ে আইরিন (১৯) বগুড়া সরকারি আঃহঃ কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।

অনশনরত অবস্থায় ওই কলেজছাত্রী প্রশ্নের জবাবে বলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কোলদিঘী গ্রামের আব্দুল লতিফের ছেলে রুস্তম আলী (২৭) একটি ওষুধ কোম্পানিতে চাকুরি করে। সম্পর্কে বেয়াই। মোবাইল ফোনে দুই বছর ধরে প্রেম। প্রত্যেক মাসেই বিয়াই আসতো বাড়িতে। খবর পেয়েছি, বিয়ের জন্য ওর বাপ-মা পাত্রী দেখতেছে। আমি রুস্তমকে ফোন করলে সে তালবাহানা শুরু করে। পরে বাধ্য হয়েছি এখানে আসতে। এখন আমাকে বিয়ে করতেই হবে। অন্যথায় এখান থেকে আমার লা’শ যাবে।

কলেজছাত্রী আইরিন জানায়, আমি রুস্তমের বাড়িতে এসে বিয়ের দাবি জানালে ওর পরিবারের লোকজন আমাকে মারধর করেছে। আমাকে বিয়ে করবে বলে রুস্তম আমাকে ব্যবহার করছে। আপনারা আমাকে ন্যায় বিচার দিন। রুস্তম আমাকে বিয়ে না করলে আমি আ’ত্মহ’ত্যা করবো।

এদিকে ছেলে পলাতক হলেও ঘটনাস্থলে উপস্থিত রুস্তমের বাবা আব্দুল লতিফ জানান, আইরিনের পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে। ওরা আসলে দেখি কি করা যায়। নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি সদস্য বিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে থানায় জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০