মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সদর উপ-নির্বাচনে আলোচনায় বিএনপি নেতা সামসুজ্জামান সামু

news-image

রংপুর ব্যুরো : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সার্বিক প্রস্তুুতি নিচ্ছে বিএনপি। ইতিমধ্যেই এব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটি গোপনে যোগ্য প্রার্থীর অনুসন্ধান করছে।

তবে রংপুর সদর আসনের উপনির্বাচনে বিএনপি নেতাকর্মীরা তাদের দলীয় কোনো নেতাকে প্রার্থী হিসাবে চায়। নেতাকর্মীদের তালিকায় প্রথমে আলোচনায় রয়েছে রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সামসুজ্জামান সামু’র নাম। অনেক নেতাকর্মীরাই চাইছেন সামসুজ্জামান সামু যদি প্রার্থী হয় তাহলে নির্বাচনে ভালো ফলাফল আসতে পারে। কারণ তিনি যেমন দলীয়ভাবে যেমন জনপ্রিয় তেমনি রয়েছে সু-পরিচিতি, সুখ্যাতি। বিএনপি নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে গ্রহণযোগ্যতা।

নেতাকর্মীরা জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, রাজশাহী বিভাগীয় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, কারমাইকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদক, রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়কসহ বিএনপি বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ কারণে নগরীসহ জেলার সর্বত্র তার ব্যাপক পরিচিতি রয়েছে। বিভিন্ন ধরণের সমাজসেবা মুলক কর্মকা-ে জড়িত থাকার কারণেও বিএনপি ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে তার সুর্ম্পক রয়েছে। এক্ষেত্রে তাকে প্রার্থী করা হলে ভালো ফলাফল আসতে পারে। এমনটাই জানিয়েছেন নেতাকর্মীরা। এছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাপক শহিদুল ইসলাম মিজুর নামও শোনা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণী ফোরামের একাধিক সদস্য এ কথা জানিয়েছেন।

এদিকে বিগত নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী রিটা রহমানের বিরুদ্ধে রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতারা নানা অভিযোগ করেছেন। তবে রংপুরের তৃণমুলের নেতারা বলেন, কেন্দ্র যাকে প্রার্থী দিবে তার পক্ষে তারা কাজ করবে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা