,

দূর্গোৎসবে রংপুর উপ নির্বাচনের ভোটগ্রহণ পেছানোর দাবি পূজা উদযাপন পরিষদের

news-image

রংপুর ব্যুরো : এরশাদের মৃত্যুতে শুন্য হওয়া রংপুর সদর-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের রংপুর জেলার নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর দেয়া আবেদনপত্রের মাধ্যমে এ দাবি জানান পূজা উদ্যাপন পরিষদ।
শারদীয় দূর্গা উৎসব চলাকালীন রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভোট প্রদানে বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কা করছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।

এব্যাপারে পরিষদের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচর্য্য বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। পরের দিন পূজার সপ্তমী। ওই দিন উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে রংপুর সদর ও মহানগরীর হিন্দু সম্প্রদায়ের ৭০ হাজার ভোটারের ভোট প্রদানে বিঘ্ন ঘটবে।’

তিনি আরও বলেন, ‘ভোটের দিন (৫ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীগণ পূজা মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদান করবে। ওই দিন ভোট হলে যানবাহন বন্ধ থাকবে। হিন্দু ধর্মাবলম্বীরা সবাই পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকবে। এছাড়া রংপুরে অনেক স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে পূজা মন্ডপ থাকে। যদি ভোটের দিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে এর প্রভাব কি হবে, তা তো বলার অপেক্ষা রাখে না।
এসময় তিনি বলেন, ‘আমরা চাই দূর্গোৎসবের কারণে যাতে ভোট প্রদানে বিঘ্ন না ঘটে এমন তারিখ নির্ধারণ করা হোক। এতে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।

এদিকে নির্বাচনের তারিখ পরিবর্তন প্রসঙ্গে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এ. সাহাতাব উদ্দিন বলেন, ‘পূজা উদ্যাপন পরিষদ একটি লিখিত আবেদন করেছে। আমি তাদের আবেদনের বিষয়টি নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের অবগত করব।’

উল্লেখ্য, গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুত আসনটি শূন্য ঘোষিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন নারী ভোটার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর