শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি না করার শপথ

news-image

জেলা প্রতিনিধিঃ দুর্নীতি না করার শপথ নিয়েছেন হবিগঞ্জে কর্মরত ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক শুদ্ধাচার ও উত্তম চর্চা বিষয়ক প্রশিক্ষণে তারা এ শপথ নেন। হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের শপথ বাক্য পড়ান ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।

এ সময় তারা নিজেরা কখনও দুর্নীতি করবে না বলে অঙ্গীকার করেন। শপথে তারা বলেন, ‘জনগণ আমাদের মালিক। জনগণের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর।’

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আফিল উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের প্রধানসহ ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি