,

জামায়াতে উপস্থিত থাকলেও কথা বলতে পারবেন না জাকির নায়েক

news-image

ইসলাম ডেস্কঃ মালয়েশীয় শহর মেলাকায় একটি জামায়াতে অংশ নেওয়ার অনুমতি মিলেছে বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের। তবে তার দাবি সরকার শুধু তাকে বক্তব্য দিতে নিষেধ করেছে। জামায়াতে কিংবা কোনও অনুষ্ঠানে অংশ নিতে মানা করেনি।

সম্প্রতি জাকির মন্তব্য করেছেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছে। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা মাহাথিরের নয়,ভারতের প্রধানমন্ত্রীর সমর্থক। এই মন্তব্যের জেরে জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার প্রসঙ্গটি আলোচনায় আসে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। এ বিষয়ে দুইবার পুলিশের জেরার মুখেও পড়তে হয়েছে তাকে।

মেলাকার কাউন্সিলর ও মসজিদ কমিটির প্রধান মোহাম্মদ রফিক নাইজামোহিদিন বলেছেন ,৭ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি তিনি মসজিদ কমিটির প্রধান হিসেবে আয়োজন করছেন। কোনও সরকারি কর্মকর্তা হিসেবে নন। তিনি বলেন, ‘মেলাকা সরকার ও পুলিশ শুধুমাত্র জাকির নায়েকের বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কোনও অনুষ্ঠানে অংশ নিতে নয়।’ বিষয়টি নিয়ে আলোচনার জন্য মেলাকার মুখ্যমন্ত্রী ইদ্রিস হারোনেরও সমালোচনা করেন তিনি।

এদিকে মেলাকা কমিউনিকেশন্স, মাল্টিমিডিয়া, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস কমিটির চেয়ারম্যান কার্ক চি রফিককে আহ্বান জানান যেন তিনি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে জাকির নায়েককে আমন্ত্রণ না জানান। তিনি বলেন, উনি হয়তো কোনও বক্তব্য দিবেন না। কিন্তু তিনি বিতর্কিত। সব সরকারি কর্মকর্তারই উচিত মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নেওয়া।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা