মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ দিন পর রাজপথে রংপুর বিএনপির মিছিল

news-image

রংপুর ব্যুরো : জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বাষির্কীতে রংপুর মহানগরীতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। দীর্ঘদিন পর রংপুরের রাজপথে বিএনপির এমন মিছিল প্রত্যক্ষ করা গেছে।

রবিবার বিকেলে নগরীর শাপলা চত্বরে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজুর নেতৃত্বে একটি মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর থেকে গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী সফল হউক, স্বার্থক হউক, জিয়ার সৈনিকেরা এক হও লড়াই করো, কে বলেরো জিয়া নাই, জিয়া ছাড়া বাংলা নাই। এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। শহীদ জিয়া লও লও লও সালাম, মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়া মুক্তি চাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই, তারেক জিয়া আসবে ফিরে বীরের বেসে বাংলাদেশে, জিয়া-তারেক-খালেদা স্লোগানে কিছু সময়ের জন্য রংপুরের রাজপথ প্রকম্পিত করে।

পরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, আনিছুর রহমান আনিছ, মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম বুসনিয়া আজাদ, মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ নেওয়াজ রহমান লাবু, মহানগর মৎস্যজীবি দলের আহবায়ক মাহামুদুর রহমান সুজন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী অবৈধ আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অন্যায়ভাবে অবৈধ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন যাবৎ কারাবন্দি করে রেখেছে। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তারেক রহমানের ওপর দায়েরকৃত সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার আহব্বান জানান।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা