শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন বিষ্ণু পদ বিশ্বাস

news-image

বিষ্ণু পদ বিশ্বাসকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ পদোন্নতির খবর জানানো হয়। গত ২৯ আগস্ট বিষ্ণু পদ বিশ্বাস বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিষ্ণু পদ বিশ্বাস ১৯৯২ সালের ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকে সরাসরি সহকারী পরিচালক হিসেবে গবেষণা বিভাগে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে যোগদানের উদ্দেশে সিঙ্গাপুর, শ্রীলংকা, কোরিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। বিভিন্ন রেফার্ড জার্নালে দেশের অর্থনীতির উপর তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

তিনি যশোর জেলার বাঘার পাড়া উপজেলার রাঘবপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বন্দবিলা বিজয় চন্দ্র রায় উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ মাধ্যমিক ও যশোর মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের