,

আ’লীগ নেতার ছেলে পে’টালেন এসআইসহ ৩ পুলিশকে

news-image

শনিবার রাতে লক্ষীপুরের রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ল্যাংড়াবাজার এলাকায় রায়পুর থানার এসআই মানিক বড়ুয়াসহ দুই পুলিশ সদস্যকে মা’রধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।অভিযুক্তরা হলেন শান্ত, মামুন, তুহিন ও ফরহাদ এবং আহত অন্য দুই পুলিশ সদস্যরা হলেন- মফিজ উদ্দিন ও মনিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার চৌধুরী ও তার বোন হাসিনা বেগমের ৩০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছলি।

ওই জমির মূল্য প্রায় কোটি টাকা হাসিনা বেগমের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ওই জমির একটি অংশে আদালত ১৪৪ ধারা জারি করেন। কিন্তু সেখানে থাকা একটি পরিত্যক্ত ঘরে শনিবার রাত ৮টার দিকে গোলাম হায়দারের ছেলে শান্ত কয়েকজনকে নিয়ে আ’গুন লাগিয়ে দেন।

খবর পেয়ে এসআই মানিক বড়ুয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় শান্ত ও তার লোকজন ওই এসআইসহ পুলিশ সদস্যদের মা’রধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে।

আহত এসআই মানিক বড়ুয়া বলেন, কিছু বুঝে উঠার আগেই পুলিশ সদস্যদের মা’রধর করে অভিযুক্ত চারজন। এ ব্যাপারে রায়পুর থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় আটক চারজনের বি’রুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর