সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ দেখেই প্রেমিকাকে রেখে পালালেন প্রেমিক, এরপর যা ঘটল

news-image

রাজশাহীর পুঠিয়া শহীদ নাদের আলী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ তল্লাসীর পর অবশেষে গাজিপুর থেকে উদ্ধার করেছেন ওই ছাত্রীকে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও পুঠিয়া থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ওই স্কুল ছাত্রীর ফেইসবুকের মাধ্যমে গাজিপুর জেলার কালিগঞ্জ উপজেলার ধোলাসাধু গ্রামের আব্দুর রশিদের ছেলে এবাদুল হকের (৩০) সাথে পরিচয় ঘটে। এরপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সূত্রে গত ২৮ আগষ্ট বিকেলে ওই ছাত্রী প্রাইভেটের নামে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। তার পরিবার ওই রাতেই থানায় একটি অপহরণের অভিযোগ দেন।

পুলিশ প্রযুক্তির মাধ্যমে গত ৩০ আগষ্ট রাতে গাজিপুর জেলায় এবাদুলের বাড়ীতে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করেছেন। সে সময় এবাদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ওই ছাত্রীকে শাররিক স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০