,

১৯ লাখ নাগরিকত্বহীন মানুষ নিয়ে উত্তপ্ত আসাম, সিলেট সীমান্তে কড়া সতর্কতা জারি

news-image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি) শনিবার প্রকাশিত হয়েছে। তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ লোকের। তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার মানুষ বাদ পড়েছে। আসামে নাগরিকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশের পর সিলেট সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

একই সঙ্গে সিলেট সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সিলেটের সীমান্তবর্তী কোনো এলাকা দিয়ে এনআরসিতে বাদ পড়া কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল এ এম খায়রুল বলেন, শনিবার আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ মানুষ। এনআরসির তালিকায় বাদ পড়া লোকজন যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সিলেট জেলার সবকয়টি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সীমান্তে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিজিবি সদস্যদের।

বিজিবির সেক্টর কমান্ডার খায়রুল আরও বলেন, সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখার পাশাপাশি স্থানীয় লোকজনকেও সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড