শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক ঘোষকের ভুলের খেসারত দিল যাত্রীরা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চট্টলা এক্সপ্রেস ট্রেন আসবে ২নং লাইনে। আসল ৩নং লাইনে। মাইক ঘোষকের এমন ভুলে কারণে প্রায় অর্ধশতাধিক যাত্রীর যাত্রা ভঙ্গ হয়েছে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন স্টেশনে এ ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের নারী-শিশুসহ অনেক যাত্রী হয়রানি আর দুর্ভোগে পড়েন।

জানা গেছে, বিকেল ৩টা ১০ মিনিটে আখাউড়া রেলজংশন স্টেশনের মাইক থেকে ঘোষণা করা হয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ২নং লাইনে আসবে। আর ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ৩নং লাইনে এসে দাঁড়াবে। ওই ঘোষণার পর চট্টলা ট্রেনের যাত্রীরা ২নং প্লাটফরমে এসে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর চট্টলা ট্রেনটি ২নং লাইনে না এসে ৩নং লাইনে এসে যাত্রা বিরতি দিয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।

পরে চট্টলা ট্রেনের যাত্রীরা জানতে পারেন চট্টলা ট্রেনটি ৩নং লাইনে যাত্রা বিরতি দিয়ে চলে গেছে। এ সময় যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দায়িত্ব অবহেলার বিষয়টি স্টেশন সুপারিন্টেডেন্টকে অবহিত করে যাত্রীরা।

আখাউড়া রেলজংশন স্টেশন সুপারিন্টেডেন্ট খলিলুর রহমান বলেন, ২ নং লাইনে চট্টলা এক্সপ্রেস আর ৩ নং লাইনে কর্ণফুলী এক্সপ্রেস আসার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্ত ২ নং লাইনে সমস্যা দেখা দেয়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনটিকে ৩ নং লাইন দিয়ে চালানো হয়েছে। এতে কিছু যাত্রী চট্টলা ট্রেনে উঠতে পারেনি। তাদের অন্য ট্রেনে উঠিয়ে দিয়েছি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের