রংপুরে স্কুল ছাত্র রশীদ হত্যা মামলার আসামি গ্রেফতার
রংপুর ব্যুরো : রংপুর মহানগরীতে পঞ্চম শ্রেণী পড়–য়া স্কুলছাত্র আব্দুর রশিদ হত্যা মামলার আলামিন সরদার বাবু নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। নগরীর কোতয়ালি থানার সাতগাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
আজ শনিবার সন্ধ্যায় র্যাব-১৩ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ কোম্পানি কমান্ডার মোতাহার হোসেন জানান, পঞ্চম শ্রেণির ছাত্র রশিদ কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলার অন্যতম আসামি আলামিন সরদার। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানির সদস্যরা তাকে গ্রেফতার করে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।











