বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা স্থগিত

nahid_1ডেস্ক রির্পোট : বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধে বৃহস্পতিবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।

১২ ফেব্রুয়ারি আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এছাড়া মাদ্রাসা বোর্ডে ফিকহ ও উসুলুল ফিকহ; কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২(১৯২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২(৮১২৫, সৃজনশীল/সাধারণ) এবং দাখিল ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২(১৭২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫) বিষয়ের পরীক্ষা ছিল।

হরতালের কারণে এ নিয়ে পাঁচ দিনে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হলো।

তবে কবে এই পরীক্ষাগুলো নেয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক