,

রংপুরে মৎস খামারের অর্থ আত্মসাতের মামলায় দুই জনের ৫ বছর কারাদণ্ড

news-image

রংপুর ব্যুরো : দুর্নীতির মামলায় রংপুরের শঠিবাড়ি সরকারী মৎস বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ও অফিস সহকারীকে দোষি সাব্যস্ত করে প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক খামার ব্যবস্থাপক রেজাউল বারী ও অফিস সহকারী শফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রংপুর দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এ রায় প্রদান করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, রংপুরের শঠিবাড়িস্থ সরকারী মৎস বীজ উৎপাদন খামারে মাছের পোনা বিক্রির নামে সরকারী ছাপানো রশীদের বিপরীতে ডুব্লিউকেট রশীদ তৈরী করে মাছের পোনা বিক্রি করে আসামিরা ৫ লাখ টাকার সরকারী অর্থ আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০০২ সালে দুদক আইনে তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে দুই আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করে দুদক। দীর্ঘ ১১ বছর পর ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষে দুই আসামি রেজাউল বারী ও শফিকুল ইসলামকে দোষি সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষনার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের পুলিশী পাহারায় কারাগারে পাঠানো হয়। দুদকের মামলা পরিচালনাকারী আইনজিবী হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর