মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের নতুন ডিসি কর্মস্থলে যোগ দিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ এনামুল হক কর্মস্থলে যোগদান করেছেন। আজ সোমবার বিকেলে জামালপুর পৌঁছে তার কার্যালয়ে যোগদান করেন তিনি।

নারী সহকর্মীর সঙ্গে ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামালপুরের ডিসি আহমেদ কবীরকে গতকাল রোববার বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আরেকটি প্রজ্ঞাপনে জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়ে পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ এনামুল হককে।

আজ নতুন ডিসি হিসেবে কর্মস্থলে যোগদান করে মোহাম্মদ এনামুল হক জামালপুরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। গত বৃহস্পতিবার ওএসডি হওয়া জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে এক নারী অফিস সহকারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জামালপুরসহ সারা দেশে নিন্দার ঝড় ওঠে। পরে তাকে ডিসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ

শাপলা চত্বর ঘটনার সত্য উদঘাটনের জন্য স্বাধীন তদন্তের দাবি

পশ্চিমবঙ্গে তৃণমূলের বড় ধাক্কা: ১৫ বছরের শাসনের পর রাজনীতিতে বড় পালাবদল

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক