,

গঙ্গাচড়া-ঢাকা রুটে বিআরটিসি’র এসি বাস উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া থেকে সরাসরি ঢাকায় যাতায়াতের জন্য বিআরটিসি এসি বাস চালু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বাস চলাচলের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলার গঙ্গাচড়া বাজার ও বড়াইবাড়ী বাজার হতে প্রতিদিন রাত ৮.০০ টায় ঢাকার উদ্দেশ্যে এ বাসটি রওয়ানা হবে।

মাত্র ৬ শত টাকা মূল্যের টিকিটে লোকজন এসি বাসে ঢাকায় যাতায়াত করতে পারবে। এই প্রথম এসি বাস চালু হওয়ায় উপজেলাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, এমপি পত্মী রাকিবা নাসরীন রাঙ্গা, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বড়বিল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সাগর, জেলা ও উপজেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দসহ মটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর