৪ শত ৮২ জন দখলদারের কাছে জিন্মি হয়ে পড়েছে শ্যামা সুন্দরী খাল : রংপুরের বিভাগীয় কমিশনার
রংপুর ব্যুরো : দখলদারদের কবল থেকে শ্যামা সুন্দরী খাল উদ্ধারের জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তরিকুল ইসলাম। সোমবার রংপুর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে শ্যামা সুন্দরী খাল পুনরুজ্জীবন ও সচল রাখা আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
মতবিনিময় সভায় বলা হয়, ৪ শত ৮২ জন দখলদারের কাছে জিন্মি হয়ে পড়েছে খালটি। নগরীর সিও বাজার এলাকার ঘাঘট নদীর উৎস মূখ থেকে শুরু হয়ে প্রায় ১৬ কিলো মিটার দীর্ঘ শ্যামা সুন্দরী খালটি নগরীর ভিতর দিয়ে খোখসা ঘাঘটের সাথে মিসেছে। ১৮৯০ সালে এই খালটির উদ্ধোধন করেন স্যার স্টুয়াট কেভিন বেইলি।
মতবিনিময় সভায় বলা হয় ১ শত ৩০ বছরের পুরোন এই খালটি তৎকালীন পৌরসভার চেয়ারম্যান ও ডিমলা রাজা জানকি বল্লব সেন তার মা শ্যাম সুন্দরীর স্মরণে এই খাল খনন করে ছিলেন।
বর্তমানে খালটির ময়লায় পূর্ণ হয়ে গেছে। সংস্কার না করার কারণে মশার আবাসস্থলে পরিনত হয়েছে। ২৩ থেকে ৯০ ফুট প্রশস্ত খালটি এখন ৮ থেকে ১০ ফুটে পরিণত হয়েছে। ৪ শত ৮২ জন দখলদারের কাছে জিন্মি হয়ে পড়েছে খালটি। অনেকে বাড়ির পয়নিস্কাশনের লাইন খালের সাথে সংযোগ করে দিয়েছেন।
২০০৭-৮ অর্থ বছরে সে সময়ে রংপুর পৌরসভা খালটি খনন করেছিল। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১২ সালে ম্যামা সুন্দরী খাল সংস্কার, ওয়াকওয়ে ও খালের উপর সেতু নির্মাণ কাজ শুরু করলে সেই কাজ বন্ধ হয়ে যায়।
পরে ২০১৮-১৯ অর্থ বছরে রংপুর পানি উন্নয়ন বোর্ড খাল খননের একটি প্রকল্প হতে নেয়। সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ড প্রায় আড়াই কিলোমিটার খাল খনন করেছে। বর্তমানে তা অব্যাহত আছে।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় রংপুর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারীং কোরের তত্ত¡াবধানে শ্যামা সুন্দরী খাল পুনরুজ্জীবন ও সচল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এটি প্রকল্প আকারে প্রধান মন্ত্রীর দপ্তরে প্রেরণ কারার সিদ্ধান্ত নেয়া হয়। সেপ্টেম্বর মাসে এর প্রথম সভা অনুষ্টিত হবে বলে জানানো হয়।
সেই সাথে সভায় শ্যামা সুন্দরী খাল দখলদারদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, রংপুর সেনাবাহিনীর স্টেশন কমান্ডার ব্রীগেডিয়ার সার্মস উদ্দিন, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী হারুনার রশীদ নির্বাহী প্রকৌশলী হাসান মাহামুদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।











