,

অসামাজিকতার অভিযোগ: যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ১৯

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেলা যুব মহিলা লীগের অর্থসম্পাদিকা মিনারা বেগমসহ ১৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতদের মধ্যে মিনারা ছাড়া আরও দুইজন নারী রয়েছেন। বাকি ১৬ জন পুরুষ।

রবিবার দিবাগত গভীর রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকার উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে এলাকার লোকজন বাসাটি ঘেরাও দেন। পরে ওই বাসা থেকে যুব মহিলালীগ নেত্রী মিনারাসহ তিন নারী ও ১৬ পুরুষকে আটক করে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক জানান, অসামাজিকতার অভিযোগে ১৯ জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর