,

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির দায়ে হিন্দু যুবক কারাগারে

news-image

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মের বিরুদ্ধে অব্যাহত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সুজন দাশ অর্পা নামের এক হিন্দু যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনয়নের সুখছড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আজ শনিবার সকালে আটক সুজন দাশকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেসবুকে ইসলাম ধর্মের বিভিন্ন রীতিনীতি নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে আসছিলেন সুজন দাশ অর্পা। সম্প্রতি উদযাপিত হওয়া ঈদুল আজহা নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি। এ নিয়ে লোহাগাড়ার অনলাইন অ্যাক্টিভিস্টরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী সালাহ উদ্দিন হিরু বলেন, ‘সুজন দাশ অর্পা দীর্ঘদিন ধরে পবিত্র ইসলাম ধর্মের নানা বিষয়ে নিজের আইডি থেকে ফেসবুকে বিদ্বেষ ছড়াচ্ছিল। যার প্রমাণ হিসেবে তার পোস্টের অনেকগুলো স্ক্রিনশট রক্ষিত আছে। তার এসব আপত্তিকর স্ট্যাটাসের কারণে লোহাগাড়ার মুসলিম ধর্মালম্বীদের মাঝে ব্যাপক অস্থিরতা তৈরির আশঙ্কা ছিল। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেছি। তাই আমি নিজেই বাদী হয়ে এ মামলা দায়ের করেছি।’

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বলেন, ‘শনিবার সকালে সুজন দাশকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর